চবির পাহাড়ে আগুন

১১ মার্চ ২০২০, ০৯:২৬ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে এ আগুন দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় খেলার মাঠ থেকে পশ্চিম দিকে তাকালে ধোঁয়া ও স্ফুলিঙ্গ ওঠতে দেখা যায়। আগুনে পুড়ছে গাছপালা ও মূল্যবান বনজ সম্পদ। এতে সৌন্দর্য হারাচ্ছে প্রকৃতি। এদিকে আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নেভানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি আমরা অবগত আছি। আগুনের কাছে যাওয়ার কোনো পথ নেই। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা বলেছেন আগুন নিচের দিকে নেমে আসলে তারা আসবেন।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬