শাবিপ্রবির ল্যাবে মেশিন বিস্ফোরণ, দুই শিক্ষার্থী আহত

০৯ মার্চ ২০২০, ০৫:২৬ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওটোক্লাব মেশিন বিস্ফোরিত হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বিভাগের ল্যাবে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন_কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আন নাছিম ও মো. তাহমিদুল করিম আহত হন।

এ ঘটনায় এক শিক্ষার্থীর হাত এবং অন্য শিক্ষার্থীর পাকস্থলির নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়। পরে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষেয়ে বিভাগটির প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, শিক্ষার্থীরা এখন আশংকামুক্ত রয়েছেন। তাদেরকে ড্রেসিং করানো হয়েছে এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬