‘সমঅধিকার নারীর নায্য অধিকার’

০৮ মার্চ ২০২০, ০৩:৪৩ PM

© টিডিসি ফটো

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা হল কতৃপক্ষের আয়োজনে রবিবার দুপুরে হলের প্রধান ফটক থেকে একটি র‍্যালি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামের সমানে এসে র‌্যালিটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা ।

এসময় অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, নারীর সমঅধিকার তার নায্য অধিকার। এটি  শুধুমাত্র মানবধিকারের মৌলিক বিষয় নয়, অন্যান্য ক্ষেত্রের অগ্রগতি এর উপর নির্ভরশীল। বাংলাদেশকে উন্নয়শীল দেশগুলোর মধ্যে মডেল হিসেবে দেখতে চাইলে নারীকেও সমভাবে কাজ করতে হবে। কারণ, দেশের বৃহত্তর অংশ নারী। তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমানে  নারীরা সব জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। আজ প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী, খেলায় নেতৃত্বে দিচ্ছে নারী, পাইলট নারী। সুতরাং নারীকে বাদ দিয়ে কখনও জাতির অগ্রগতি কোনভাবেই সম্ভব নয়।

এর আগে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানকে সামনে রেখে খালেদা জিয়া হলও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে। হলের সামনে থেকে র‍্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ করেন তারা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬