জাবিতে নারী দিবস পালিত

০৮ মার্চ ২০২০, ০৩:২৪ PM

© টিডিসি ফটো

‘আমি সমতার প্রজন্ম উপলদ্ধিতে নারী অধিকার’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নারী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল সমাজে সমতা রক্ষা করা সম্ভব হবে।’

5 (1)

নারী দিবসের মূল আলোচকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি বলেন, ‘নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো একটি দিন নয়। বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের। নারী-পুরুষ মিলে-মিশে বিশ্ব সংসার গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে নারীকে পুরুষের সমান্তরাল করতে হবে। বর্তমান সরকার নারী-পুরুষের ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা দায়িত্ব পাওয়ার পর নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।’

6

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। সবশেষ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয় নারী দিবসের কর্মসূচি।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬