ছাত্রীর মুখে রং লাগিয়ে এবার এক বছর বহিষ্কার চবি ছাত্র

০৮ মার্চ ২০২০, ১২:৪৩ PM
বামে আন্দোলনরত শিক্ষার্থী। অভিযুক্ত সেই ছাত্র (ডানে)

বামে আন্দোলনরত শিক্ষার্থী। অভিযুক্ত সেই ছাত্র (ডানে) © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী উত্ত্যক্তকারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বহিষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম এ লিখিত বহিষ্কারাদেশ পাঠ করেন। তা গত ১ মার্চ হতে কার্যকর হবে।

বহিষ্কারাদেশে বলা হয়, গত ১ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১১তম ব্যাচের র‍্যাগ ডে-এর অনুষ্ঠান শেষে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়স্থ কাঁটা পাহাড় সড়কে রাত আনুমানিক ৯টার দিকে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চনা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার ঘটনায় বিশ্ববিদ্যালয় হতে ১ বছরের জন্য বহিষ্কার করা হলো।

বহিষ্কারের তারিখ হতে ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালযয়ের ভর্তি বাতিল বলে গণ্য হবে। তাই বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

এ আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

এর আগে ১ মার্চ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছাত্রীকে শারীরিক লাঞ্চনার দায়ে প্রবীর ঘোষকে ১ মাসের কারাদণ্ড দেয়। তবে সাজা প্রাপ্তির ৩ দিনের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসে প্রবীর ঘোষ।

ট্যাগ: চবি
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬