৭ই মার্চেও অবহেলিত জবির বঙ্গবন্ধুর প্রতিকৃতি 

০৭ মার্চ ২০২০, ০৯:৪৫ PM

© টিডিসি ফটো

ঐতিহাসিক ৭ই মার্চেও অবহেলিত রয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ঐতিহাসিক এই দিনেও শিক্ষক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়নি। তাছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নও করা হয়নি প্রতিকৃতিটি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটি শ্রদ্ধাঞ্জলী দেওয়া হলেও কারা দিয়েছে তা উল্লেখ করা হয়নি। প্রতিকৃতি ও এর বেদীতে প্রতিদিনের মতই রয়েছে বিভিন্ন ময়লা-আবর্জনা। ঐতিহাসিক দিনে বিশ্ববিদ্যালয়ের কোনো আয়োজন না থাকলেও শিক্ষকদের আওয়ামী ভাবধারার কোনও সংগঠনও শুভেচ্ছা জানায়নি।

কমিটি না থাকায় ছাত্রলীগের পক্ষ থেকে কোনো শ্রদ্ধা নিবেদন হয়নি। তবে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ চোখে পড়েনি। শ্রদ্ধা নিবেদন করেনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আদর্শের দাবিকারী শিক্ষকদের তিনটি গ্রুপও। বরং প্রতিকৃতির কথা জানেন না অনেক শিক্ষক নেতারা।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন পরস্পর বিরোধী কথা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর আলম আবদুল্লাহ বলেন, আমাদের প্রথা না থাকায় ৭ই মার্চে কোনও আয়োজন করা হয় না। আমরা ১৭ মার্চে ফুল দিই, এটা প্রথা হয়ে আসছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, আমরাতো রবিবার দিবো বলে ঠিক করছি। যেহেতু এদিন বিশ্ববিদ্যালয় বন্ধ তাই কেউ আসেনি।

শিক্ষক সমিতির উদ্যোগ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে দেওয়া উচিত ছিলো, আমাদের সভাপতিও ঢাকার বাইরে ছিলো। তাই সবকিছু মিলিয়ে ঠিক করলাম রবিবার দিবো।

নীলদলের একাংশের সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কোনদিন দিয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যেহেতু আপনারা নীল দলের প্রতিনিধিত্ব করছেন আপনাদের উদ্যোগ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিল, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় যে ফুল দিই তা না। আমরা সব সময় আদর্শের কাজ করি, যেমন আলোচনা সভা। এই মুহূর্তেও আমি একটা আর্টিকেল লিখছি, বঙ্গবন্ধুর সাথে জগন্নাথের সম্পর্ক। তাছাড়া ওইখানে ফুল দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমাদের ওইভাবে জানায়নি। জায়গা নেই জগন্নাথে। এটা বড় করে করা উচিত আমরাও আলোচনা করেছি।

নীলদলের ভিসিপন্থী অংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, আজকে বন্ধের দিন থাকাতে দেওয়া হয়নি। মুজিবর্ষের কাউন্ট যেদিন শুরু হয়েছিল, ওইদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলাম। যেহেতু আপনারা নীল দলের প্রতিনিধিত্ব করছেন আপনাদের উদ্যোগ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আজকে করলে ভালো হতো। তবে সময়তো শেষ হয়ে যাচ্ছে না। সামনে আরো সময় আছে ১৭ তারিখ আছে, মার্চ মাস আছে। আমাদের আরো প্রোগ্রাম আছে, আলোচনা আছে, কর্মসূচি আছে। আজকে দিতে পারিনি বলে আমরা মুজিব আদর্শের বাইরে নয়।

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬