ছাত্র সংগঠন রাজি না হওয়ায় রাকসু নির্বাচন হচ্ছে না: উপাচার্য

০৭ মার্চ ২০২০, ০৭:০৫ PM
রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, রাকসু নির্বাচনে কারা নেতৃত্ব দেবে? সেরকম নেতৃত্ব আদৌ রয়েছে কি? আমি বহুবার বলেছি, বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন দিতে চাই। কিন্তু একটি ছাত্র সংগঠনও রাজি হয়নি।

আজ শনিবার (৭ মার্চ) দুুপুরে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাবি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (রুফা) আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আব্দুস সোবহান বলেন, রাকসু নির্বাচন নিয়ে কত লোকের বিবৃতি- তারা রাকসু নির্বাচন চায়। নির্বাচন হয়ে গেলে তাদের মধ্যে একজন রাকসু ভিপি হবে। এখন ইনডিভিজ্যুয়াল সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বাহাদুরি দেখায়। ফলে তারা রাকসু নির্বাচন চায় না।

তিনি বলেন, ক্যাম্পাসে নানা মতাদর্শের ১৫-২০টি সংগঠন রয়েছে। আগের নেতৃত্ব আর এখনকার নেতৃত্বের মধ্যে গুণগত মানের অনেক পার্থক্য আছে। নেতা হওয়া সহজ কাজ নয়।

উপাচার্য বলেন, রাকসু নির্বাচনে কারা নেতৃত্ব দেবে? সেরকম নেতৃত্ব আদৌ রয়েছে কি? আমি বহুবার বলেছি, বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন দিতে চাই। কিন্তু একটি ছাত্র সংগঠনও রাজি হয়নি।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬