বর্ণাঢ্য আয়োজনে রাবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

০৭ মার্চ ২০২০, ০৬:২৪ PM

নানা আয়োজনে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শোভাযাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সেই বজ্রকণ্ঠ ভাষণেই শুরু হয়ে যায় সর্বস্তরের মানুষের রণপ্রস্তুতি। ৩০ লাখ বাঙালির রক্তে বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে বিজয় মুকুট পরেছে বাংলাদেশ তার বীজ অঙ্কুরিত হয়েছিল সেই ভাষণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান।

এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুল আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা বের করেন এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্যাগ: রাবি
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬