সেন্টমার্টিনে বর্জ্য পরিষ্কার করল মেডিকেল শিক্ষার্থীরা

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ AM
সেন্টমার্টিনে বর্জ্য পরিষ্কার করল মেডিকেল শিক্ষার্থীরা

সেন্টমার্টিনে বর্জ্য পরিষ্কার করল মেডিকেল শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ২০৮ জন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তারা একদিনে ১০১ ব্যাগ প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করলেন সেন্টমার্টিন সৈকতে। এসব বর্জ্যের ওজন ছিল ৮৩৫ কেজি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, আগামী প্রজন্মের চিকিৎসকদের নিয়ে সৈকতের ময়লা-আবর্জনা পরিষ্কার করার চেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানের সৈকত পরিষ্কার অভিযান চালানো হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান মুকেশ কুমার দত্ত জানান, মুজিব বর্ষ উপলক্ষে সেন্টমার্টিন দ্বীপে ২০৩জন শিক্ষার্থীরা ৮৩৫ কেজি প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। সেন্টমার্টিন পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির অভিযানে ২০৩ শিক্ষার্থীকে নিয়ে পাঁচজন শিক্ষকের সমন্বয়ে ১০টি দলে ভাগ করা হয়েছিল।

মেডিকেল কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘এ অভিযান দেখে যদি কেউ ব্যবহৃত পানির প্লাস্টিকের বোতল যত্রতত্র না ফেলে পুনরায় ফেরত আনে তাহলেই সার্থক মনে করব। বছরে দুই-একবার পরিচ্ছন্নতা কর্মসূচিতে সব বদলে যায় না। প্রতিবছর এ নৌপথে জাহাজ চলাচল শুরু হওয়ার আগে এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে করে পর্যটকেরা একটু হলেও সচেতন হবে বলে আশা করছি।’

শিক্ষক উম্মে তাসলিমা জাহান ও রাহনুমা রুবাইয়াত বলেন, স্বাস্থ্যসম্মত জীবন-যাপন করতে নিজেকে কীভাবে সম্পৃক্ততা করা যায় সে বিষয়ে আগামীদিনের চিকিৎসকদের মাঠ পর্যায়ে এনে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে।এ অভিযানে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পেরেছেন বলে তাঁরা মনে করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০তম বিবিএস ব্যাচের তৃতীয় বর্ষের ২০৩ শিক্ষার্থী মাঠপর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা সফরে গত ২৫ ফেব্রুয়ারি সেন্টমার্টিন দ্বীপে আসে।

 

বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬