বিভাগের নাম পরিবর্তন চেয়ে আমরণ অনশনে রাবি শিক্ষার্থীরা

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৭ PM

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান বিভাগ নামকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

অনশনের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে 'পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট' নামে কোন বিভাগ নেই। বিশ্ব ব্রহ্মান্ডে ‘পপুলেশ সায়েন্স’ নামে বিষয়টি পড়ানো হয় সামাজিক বিজ্ঞান অনুষদে এবং ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ বিষয়টি পড়ানো হয় ব্যবসায় অনুষদে। আর সামাজিক বিজ্ঞান অনুষদের একটি স্বতন্ত্র বিষয় এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অন্য আরেকটি স্বতন্ত্র বিষয় নিয়ে অর্থাৎ দুটি ভিন্ন অনুষদের ভিন্ন দুটি স্বতন্ত্র বিষয়কে এক করে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ নামে বিএসসি সার্টিফিকেট দেয়া হচ্ছে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং সেই সাথে জগাখিচুড়ি পাকানো বিষয়ের নামের কারণে দীর্ঘ ২৪ বছরেও পিএসসি বিষয়টির স্বতন্ত্র কোড পাইনি আমরা। কেউ আমাদের বিজ্ঞান অনুষদের বলে মেনে নেয় না। আমরা না পাই কোন গবেষনার সুযোগ , না পাই কোন বিজ্ঞান অনুষদের সুযোগ-সুবিধা।

এসময় তারা আরো বলেন, কিন্তু বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েই অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম আমরা। অথচ বিজ্ঞান অনুষদ বলে আজ পরিচয় দিতে পারিনা আমরা এবং বিজ্ঞান অনুষদের অন্যরা যা সুযোগ-সুবিধা পায় তার ছিটে ফোঁটাও আমরা পাইনা। বিভাগটি প্রতিষ্ঠিত হয়েছিল পরিসংখ্যান বিভাগেরই ৬ জন সম্মানিত শিক্ষকের হাত ধরে। এই বিভাগটির মূলই হল পরিসংখ্যান বিভাগ। বিভাগের নাম ‘পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’। যার সর্বমোট ক্রেডিট -১৬০। কিন্তু ‘পপুলেশন সায়েন্স’ সম্পর্কিত ক্রেডিট পড়ানো হয় মাত্র-৩৪। এবং ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ সম্পর্কিত ক্রেডিট পড়ানো হয় মাত্র-১৬।

আমাদের পড়ানো হয় ফলিত পরিসংখ্যান সিলেবাসের ১০১ ক্রেডিট। যা আমাদের সিলেবাসের সাথে ৭২.১৪% মিলে যায় এবং পিএসসি’র পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিভাগের সিলেবাসের সাথে ৯৫ শতাংশের অধিক মিলে যায়। নাম ‘পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ কিন্তু পড়ানো হয় ফলিত পরিসংখ্যান। যা পরিসংখ্যান বিভাগের বাস্তবিক প্রয়োগ। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।

অনশনে বিভাগের প্রায় ৬০ জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। আন্দোলন অব্যাহত থাকলে অল্প কিছুক্ষণের মাঝেই শিক্ষার্থী অসুস্থ হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে দাবি আদায়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিভাগটির শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬