প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির ৮ শিক্ষার্থী

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৬ PM

© টিডিসি ফটো

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৮ পেয়েছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৮ শিক্ষার্থী এ পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী আকতার।

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদভুক্ত আইসিই বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।

পদকগ্রহণ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
সেন্ট গ্রেগরী অধ্যক্ষের পরামর্শ: শেষ মুহূর্তে এসএসসি পরীক্ষ…
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬