কুমিল্লা জেলা সমিতির পুনর্মিলনীতে আসবেন অর্থমন্ত্রী, গায়ক আসিফ

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৪ PM
কুমিল্লা জেলা সমিতির পুনর্মিলনীতে আসবেন অর্থমন্ত্রী

কুমিল্লা জেলা সমিতির পুনর্মিলনীতে আসবেন অর্থমন্ত্রী © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র সংগঠনের ‘নবীনবরণ ও পুনর্মিলনী-২০২০’ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ  মুস্তফা কামাল ও গায়ক আসিফ আকবর উপস্থিত থাকবেন বলে জানিয়েছে অনুষ্ঠানের আহবায়ক যুগ্ম- সচিব ও অর্থমন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘নবীনবরণ ও পুনর্মিলনী বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে উদ্বোধন করা হবে। এরপরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের চা চক্র, প্রীতি ক্রিকেট ম্যাচ, নবীনবরণ ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনর্সাট এর আয়োজন করা হবে। কনর্সাটে আসিফ আকবর ও গানের দল আর্টসেল মুক্তমঞ্চ মাতাবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর মো. রহমতুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলা ছাত্র সংগঠনের সভাপতি সাইদুর রহমান রাফি ও সাধারণ সম্পাদক সামিন ইয়াসির শাকিল।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬