সিসিটিভি ফুটেজ দেখে চবিতে চোর আটক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১২ PM
 নাসির উদ্দীন সুমন (৩০)

নাসির উদ্দীন সুমন (৩০)

চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ে (চবি) সিসিটিভির ফুটেজ দেখে এক সাইকেল চোরকে আটক করে হাটহাজারি মডেল থানায় প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিরাপত্তা দপ্তরের কর্মীরা তাকে আটক করে।

আটককৃত ওই ব্যক্তির নাম নাসির উদ্দীন সুমন (৩০)। তার বাড়ি ফেনী জেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি কলা ভবনের শেষ ফটকের সামনে নাট্যকলা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী বিশ্বিবিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সিসিটিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সক্ষম হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ওই ব্যক্তি ক্যাম্পাসে আসলে নিরাপত্তা দপ্তরের কর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ বিষয়ে বিশ্বিবিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা সিসিটিভি ফুটেজ দেখি। তখন আটক ব্যক্তিকে একটি সাইকেল নিয়ে যেতে দেখা যায়। পরে আজকে তাকে ক্যাম্পাসে দেখা গেলে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬
ঘুম থেকে উঠেই মন খারাপ হয় কেন, কিসের ইঙ্গিত?
  • ২৭ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে হতাশ করে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
  • ২৭ অক্টোবর ২০২৬
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬