শামসুজ্জোহা স্মরণে এডওয়ার্ড কলেজে মিলাদ মাহফিল

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ AM

© টিডিসি ফটো

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে হত্যা করে ড. শামসুজ্জোহাকে। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী। মঙ্গলবার ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার স্মরণে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের এসএম হল সুপার মোঃ রফিকুল ইসলাম রফিকের সহযোগিতায় হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুনর রশিদ, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এসএম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম চঞ্চল এবং এসএম হলের সকল আবাসিক বর্ডারবৃন্দ ও মসজিদের মুসল্লিগণ। মিলাদ মাহফিল শেষে ড. শামসুজ্জোহার আত্মার শান্তি কামনা করা হয়।

বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সীমাবদ্ধতার পাশাপাশি সেবার মান ও আস্থাহীনতার কারণেও রোগীকে …
  • ২৭ অক্টোবর ২০২৬
রিসেপশনিস্ট নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, আবে…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আ…
  • ২৭ অক্টোবর ২০২৬