চবিতে দেশের সর্ববৃহৎ বিতর্ক কর্মশালা শুরু

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ বিতর্ক কর্মশালা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চবির সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে পর্দা উঠেছে মাসব্যাপী এ ‘ষষ্ঠদশ বিতর্ক ও পাবলিক স্পীকিং ওয়ার্কশপ ২০২০’ এর।

চবির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকে বিতর্কের প্রচার এবং প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে এ কর্মশালাটি। এতে অংশগ্রহণ করছে ১০০০ এরও বেশি শিক্ষার্থী।

কর্মশালার উদ্বোধন করেন চবি আইন অনুষদের ডিন এবং সিইউডিএসের মডারেটর এ বি এম আবু নোমান। উক্ত কর্মশালার উদ্বোধনী ক্লাসে উচ্চারণ ও যোগাযোগ বিষয়ে ক্লাস নেন ইংরেজি বিভাগের শিক্ষক ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য।

আগামী ২৫ মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই বিতর্ক কর্মশালার। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক অংশগ্রহণকারীকে চবি উপাচার্য’র স্বাক্ষরিত সনদ প্রদান করা হবে।

উল্লেখ্য, যুক্তি ভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বিতর্ক করতে আগ্রহী প্রতিটি শিক্ষার্থীকে সুযোগ প্রদানে সিইউডিএস প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম ও কর্মসংস্থান …
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ড…
  • ২৭ অক্টোবর ২০২৬
টেরিটরি এক্সিকিউটিভ নিয়োগ দেবে নাবিল গ্রুপ, আবেদন ১০ নভেম্ব…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের কাছে কি হারতে যাচ্ছেন নেতানিয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু, যা জানা জরুরি
  • ২৭ অক্টোবর ২০২৬
বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  • ২৭ অক্টোবর ২০২৬