অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ২৯ ফেব্রুয়ারি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩০ PM

© সংগৃহীত

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষা শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ২৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত। এ পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

টেরিটরি এক্সিকিউটিভ নিয়োগ দেবে নাবিল গ্রুপ, আবেদন ১০ নভেম্ব…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের কাছে কি হারতে যাচ্ছেন নেতানিয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু, যা জানা জরুরি
  • ২৭ অক্টোবর ২০২৬
বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  • ২৭ অক্টোবর ২০২৬
শনিবারের ফল, এক যুগের মধ্যে একমাত্র ছিল শুধু অটোপাসের বছর
  • ২৭ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ২৭ অক্টোবর ২০২৬