নোবিপ্রবির রোল মডেল হবে মালেক উকিল হল: উপাচার্য

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র হল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে আলোচনা সভা এবং বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে হলের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ দিদার উল আলম।

2 (8)

নোবিপ্রবির হলে প্রথমবারের মত এই ভিন্ন উদ্যোগের জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এই হলকে একটি রোল মডেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। এছাড়া দ্রুতসময়ের মধ্যে বাকি হলগুলো চালু করার আশ্বাস দেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড.ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ বাহাদুর বক্তব্য প্রদান করেন। এছাড়াও এতে বক্তব্য রাখেন হলের সহকারী প্রভোস্ট ইফতেখার পারভেজ। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বর্ষের ছাত্ররা সুন্দরতম প্রক্রিয়ায় হলে তোলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুভুতি প্রকাশ করে ।

3 (5)

অনুষ্ঠান শেষ উপস্থিতির উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা পেশ করেন অনুষ্ঠানের সভাপতি মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ। এসময় তিনি বলেন, আব্দুল মালেক উকিল হলকে বিশ্ববিদ্যালয়ের একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করতে হল প্রশাসন থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় হলটিকে সুশৃঙ্খলা ও সুন্দর রাখার জন্য আবাসিক শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence