নিজ হাতে পিঠা বানালেন কুবি উপাচার্য

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত ফিন ফেস্ট-২০২০’র পিঠা ব্যাংকিং অনুষ্ঠানে নিজ হাতে পিঠা বানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজনের আয়োজন করা হয়।

ফিন ফেস্টের শুরুতে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন শেষে ফিন্যান্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপাচার্যসহ অন্যান্য অতিথিবৃন্দ পিঠা ব্যাংকিং ঘুরে দেখেন। এছাড়াও উপাচার্য নিজ হাতে পিঠা বানিয়ে অনুষ্ঠানে এ নতুন মাত্রা যোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পড়ালেখার পাশাপাশি আমাদের সুস্থ বিনোদন পরিবেশ সৃষ্টি করতে হবে। সহশিক্ষামূলক এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা করে। বিশ্ববিদ্যালয়ে পিঠা ব্যাংকিং অনুষ্ঠানের আয়োজন হবে এটাই স্বাভাবিক। ফিন্যান্স বিভাগের সাথে অন্যান্য বিভাগ সমূহকেও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬