ইবি কর্মকর্তার অর্থ আত্মসাত খতিয়ে দেখতে তদন্ত কমিটি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২ PM

© টিডিসি ফটো

অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনিরুল ইসলাম নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেস অফিসে কর্মরত বলে জানা গেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকেলে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এ বিষয়ে তিনি জানান, কয়েকটি দৈনিক পত্রিকায় চেক জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশের ভিত্তেতে বিষয়টি খতিয়ে দেখতে মনিরুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতারকে আহবায়ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে সদস্য এবং উপ-প্রকৌশলী এম শরিফ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের এ্যাডভোকেট নেকবার হোসেন স্বাক্ষরিত এক ডিমান্ড নোটিশের মাধ্যমে ইবি কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনেন মাসুদ করিমের এক ব্যক্তি। এতে ১০ লক্ষ টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence