কুবিসাসের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩০ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সমিতির দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র ৪১তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০এ কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী আইন অনুষদের সাবেক ডিন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দকে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও গণিত বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জনি আলমকে নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ২৭ অক্টোবর ২০২৬
পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
  • ২৭ অক্টোবর ২০২৬
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে জাবিতে অ্যাকাডে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সোনালি আঁশের সঙ্গে ‘রুপালি কাঠি’,—পাটকাঠিতে হাসি ফরিদপুরের …
  • ২৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ফুডস, আবেদন ২০ নভেম্বর পর্…
  • ২৭ অক্টোবর ২০২৬