ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে অবস্থিত তাঁর সমাধিতে বেরোবি প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রক্টর মো. আতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকলের অংশ গ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব। এছাড়াও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বেরোবির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ২৭ অক্টোবর ২০২৬
পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
  • ২৭ অক্টোবর ২০২৬
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে জাবিতে অ্যাকাডে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সোনালি আঁশের সঙ্গে ‘রুপালি কাঠি’,—পাটকাঠিতে হাসি ফরিদপুরের …
  • ২৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ফুডস, আবেদন ২০ নভেম্বর পর্…
  • ২৭ অক্টোবর ২০২৬