বশেমুরবিপ্রবির আন্দোলনে সংহতি চবি ইতিহাস বিভাগের

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৮ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইতিহাস বিভাগ।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোর্শেদুল আলম বলেন, অন্য দেশের ক্ষেত্রে ইতিহাস কি তা বলতে চাই না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইতিহাস ছাড়া এই দেশ, এই জাতি,আমাদের বঙ্গবন্ধু কল্পনা করা যাবে না। ইতিহাসের চর্চা বন্ধ করে দেওয়া মানে দেশদ্রোহিতার কাজ করা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, ইতিহাস হচ্ছে জাতির দর্পণ স্বরূপ। একটি দেশ, একটি জাতি ইতিহাস ছাড়া কখনোই কল্পনা করা যায় না। ইতিহাস বাদ দিলে বাংলাদেশকে ভুলে যাওয়া হবে, বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া হবে। ইতিহাসকে বাদ দেওয়া মানে দেশের সাথে বেইমানি। গত ১১ দিন থেকে আমরা দেখেছি বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ তাদের দাবির সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

এছাড়া সমাবেশে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সাধারণ-ইংরেজি মাধ্যম ও কারিগরি শিক্ষায় কোরআন-হাদিস শিক্ষা …
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আবেদন ৩১ অক্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিলেবাসের বাইরে দুই সম্পূরক বই পাচ্ছেন দুই শ্রেণির শিক্ষার্…
  • ২৭ অক্টোবর ২০২৬
পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে জামায়াতের তদন্ত কমি…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিও স্টেশনে এলাম, টুকরো কাগজে দ্রুত স্…
  • ২৭ অক্টোবর ২০২৬
অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সর…
  • ২৭ অক্টোবর ২০২৬