শিক্ষা পর্ষদের সভা বর্জনের ডাক আন্দোলনকারীদের

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আগামীকালের (১৬ই ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিল সভা বর্জনের ডাক দিয়েছে ভিসি বিরোধী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অধিকতর উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের চলমান অন্যান্য প্রকল্পে দুর্নীতি সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমরা এর নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সুষ্ঠ সুরাহা করার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। কিন্তু কোন তদন্ত কমিটি গঠনের উদ্যেগ চোখে পড়েনি। এমন অবস্থায় আগামী কালের (১৬ই ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করার কোন প্রকার নৈতিক ভিত্তি উপাচার্যের আছে বলে আমরা মনে করিনা।’

এছাড়াও বিজ্ঞপ্তিতে উপাচার্য কে বাদ দিয়ে যে কোন একজন উপ-উপাচার্যের সভাপ‌তি‌ত্বে একা‌ডে‌মিক কাউ‌ন্সিল করার দা‌বি জানানো হয়েছে।

উল্লেখ্য, ভিসি বিরোধী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর সভ্যরাই দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে দীর্ঘ চার মাস ধরে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬