ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৮ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শনিবার (২ ফাল্গুন) ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়।

সকাল ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে বাঙালির ঐতিহ্য হলুদ শাড়ি এবং পাঞ্জাবী পরে বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলামঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে বাংলামঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমাদের ছয় ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম ঋতু বসন্ত। এ ছয় ঋতুর ভিন্ন ভিন্ন প্রকৃতি থাকলেও বসন্তের আমেজ সবার মধ্যে এনে দেয় অসামান্য পরিবর্তন। নানা ফুলের সমারোহে পরিবেশকে করে তোলে উপভোগ্যময়।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক সরওয়ার মুর্শেদ, অধ্যাপক রবিউল হোসেন, সহযোগী অধ্যাপক বাকি বিল্লাহ বিকুল, সহযোগী অধ্যাপক ইয়াসমিন আরা সাথিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সভা শেষে দুপুরে বাংলামঞ্চে বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভাগের শিক্ষার্থী অনি আতিকুর রহমান এবং ওয়াহিদা খানম আশা অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় করেন।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence