ভালোবাসা দিবসে ইবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৮ PM
(বাঁ থেকে) প্রেম সফল সংঘ ও  প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

(বাঁ থেকে) প্রেম সফল সংঘ ও প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ © টিডিসি ফটো

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস সবার কাছে পরিচিত। এই ভালোবাসা দিবস যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। তবে ব্যতিক্রম প্রেম বঞ্চিতদের ক্ষেত্রে। তাই এবারের বিশ্ব ভালবাসা দিবসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দিবসটি উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ডায়না চত্বর থেকে এ মিছিল বের করে প্রেম বঞ্চিতরা। এরপর মিছিলটি ক্যাম্পাসের পশ্চিম পাড়াখ্যাত মেয়েদের আবাসিক হল এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে ‘সব সিঙ্গেল এক হও লড়াই কর’ ‘কাপলদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ‘অ্যাকশন অ্যাকশন কাপলদের বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন’ এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের নবনির্বাচিত সভাপতি স্বাগর বিশ্বাস ও সাধারণ সম্পাদক সমার দেওয়ানের নেতৃত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক প্রেম বঞ্চিত শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

এদিকে প্রেম বঞ্চিত সংঘের মিছিলের প্রতিবাদ জানিয়ে বিকেল ৫টার দিকে ক্যাম্পাসে পাল্টা মিছিল করে ‘প্রেম সফল সংঘ’। এসময় ‘প্রেমই শান্তি, প্রেমই সুখ’ এ স্লোগানে সকল সিঙ্গেলকে ভাল থাকতে প্রেম করার অনুপ্রেরণা দেন তারা।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close