জাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরমানুল সম্পাদক জাহাঙ্গীর

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৬ PM
আরমানুল ইসলাম খান এবং জাহাঙ্গীর হোসাইন

আরমানুল ইসলাম খান এবং জাহাঙ্গীর হোসাইন © টিডিসি ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে আরমানুল ইসলাম খানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসাইন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির আহবায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেরো সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলী হোসেন, শাহানুর রহমান, আশিকুল মাহবুব নয়ন এবং খালিদ মাহমুদ তন্ময়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জিল্লুর শরীফ এবং শারমিন আক্তার সাথী।

সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সায়েম, দপ্তর সম্পাদক নিশাত আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইয়াহিয়া জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন এবং সংস্কৃতি সম্পাদক হিসেবে মো. আলমগীরকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬