পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ১৬ নবীন শিক্ষার্থী

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১৬ জন নবীন শিক্ষার্থী। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের পেছনে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এসব শিক্ষার্থী।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।

ভুক্তভোগী এক ছাত্রী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ব্যাচের ১৬ জন সহপাঠী মিলে টেলিটক হিলে ঘুরতে গেলে মুখোশধারী পাঁচজন আগন্তুক পাহাড়ের নিচ থেকে উঠে এসে আমাদের উপর অতর্কিত চড়াও হয়। এসময় আমাদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন, ১টি স্বর্ণের চেইন ও প্রায় ৫ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে আমরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছি।

আরেক শিক্ষার্থী জানান, সবার হাতে রামদা ছিল। ফলে আমরা ভয় পেয়ে সব কিছু দিয়ে দিতে বাধ্য হই। ছিনতাইয়ের কিছুক্ষণ পর আমাদের আরো কয়েকজন সহপাঠীদের নিয়ে পুনরায় ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরাও দৌঁড়ে তাদের পিছু নেই। একপর্যায়ে তারা খালের মধ্যে দিয়ে জঙ্গলের ভিতরে ডুকে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ পত্রে বলা হয়েছে, আমাদের অনেক মেয়ে সহপাঠীর সাথে অপ্রীতিকর আচরণ করা হয়। এ পরিস্থিতিতে সবাই অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একইভাবে গত ৩ জানুয়ারি টেলিটক পাহাড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থী। এসময় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ বেশকিছু টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬