ডুয়েটে ছাত্রলীগের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন ও ধুমপান মুক্ত ক্যাম্পাস হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের পাশাপাশি ডুয়েট ছাত্রলীগ ক্যাম্পাসের পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। মহান ভাষা আন্দোলনের মাসেও ক্যাম্পাস পরিচ্ছিন্নতা কর্মসূচী পালন করলো ডুয়েট ছাত্রলীগ।

আজ সোমবার (১০ই ফেব্রুয়ারি) ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের উদ্বোধন করেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী। অভিযানের প্রথম ধাপে ডুয়েটের বাউন্ডারি দেয়ালের সামনের সকল প্রকার পোস্টার, ব্যানার ও ফেস্টুন তুলে ফেলা হয়।

এ বিষয়ে ডুয়েট ছাত্রলীগ সভাপতি তাইবুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটির অংশ হিসেবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার এই পদক্ষেপ গ্রহণ করি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন সময়ে ডুয়েটের বাইরের অবৈধ স্থাপনা এবং এসব ব্যানার ফেস্টুন উচ্ছেদের আবেদন জানালেও তারা এই বিষয়ে অপারগতা প্রকাশ করে৷ তাই আমরা নিজ উদ্যোগে এবং সাধারণ ছাত্রদের সহযোগিতায় এই অভিযান চালাচ্ছি।

সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী বলেন, ডুয়েট বরাবরই একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস। তাই মুজিববর্ষের এই শুভক্ষণে ডুয়েট ছাত্রলীগের পরিবেশ সম্পাদকের নেতৃত্বে এবং সাধারণ ছাত্রদের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এরপর ধাপে ধাপে আরো কর্মসূচি গ্রহণ করা হবে। পরিচ্ছন্ন ও ধূমপান মুক্ত ডুয়েট ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা।

‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬