অজ্ঞান পার্টির খপ্পরে ববি শিক্ষার্থী

১০ ফেব্রুয়ারি ২০২০, ১২:১০ PM

© সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৯ম ব্যাচের শামীম নামে এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। শামীম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের ৯ম ব্যাচের নবাগত শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শনিবার রাতে ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে আসার পথে একজন ব্যক্তির সাথে পরিচিয় হয়। সে আমার সাথে বরিশালের রুপাতলি পর্যন্ত আসে। তারপর আমরা এক সাথে চা খাই।এরপর আমার কিছু মনে নাই।ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানান, আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে।

ভুক্তভোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মো: নাঈম জানান, থানায় জিডি করা হবে খুব দ্রুত তবে তার আগে শামীম এর সুস্থ হওয়াটা জরুরী।

কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর ভয়ের কিছু নেই। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে বা কালকে রোগীর অবস্থা বুঝে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে।

উল্লেখ্য যে, রবিবার বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে আসে শিক্ষার্থীরা।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬