কুবি লোক প্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান রশিদুল শেখ

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ PM
অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ

অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) লোক প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদা কামাল ১ ফেব্রুয়ারি শিক্ষা ছুটিতে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগটির পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক মো. রশিদুল ইসলাম শেখকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে নির্দেশ য়ো হয়। এ আদেশটি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হয়।

আইন অনুযায়ী রশিদুল ইসলাম আদেশ কার্যকরের দিন থেকে আগামী তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬