অর্ধযুগে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ PM
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালির।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালির। © টিডিসি ফটো

সালটা ২০১৫। একঝাঁক তরুনের বুকভরা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। কালের পরিক্রমায় আজ (৯ ফেব্রুয়ারি,রবিবার) অর্ধযুগে পদার্পণ করল সংগঠনটি।

দিনের শুরুতেই বেলা সাড়ে বারোটায় সংগঠনটির পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি শামস  জেবিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

বেলা ১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে নিউ একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে একাডেমিক ভবনের সামনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মোঃ শাহজাহান,বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা-কর্মচারী,গোপালগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বশেমুরবিপ্রবিসাসের সদস্যবৃন্দ।

সমিতির সভাপতি শামস জেবিন বলেন, "সাংবাদিকতা একটা ঝুকিপূর্ণ পেশা। সত্য প্রকাশে বাধা ছিল,আছে, থাকবে।বাধাবিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাবো।"

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬