অনলাইনে বইয়ের তথ্য পাবেন ইবির শিক্ষক-শিক্ষার্থীরা

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৩ PM

© টিডিসি ফটো

শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার’ চালু করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গন্থাগারে এ ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আক্কাস পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের মাধ্যমে নির্দিষ্ট বিভাগ বা শিরোনামে বইয়ের ক্ষেত্রে সে সকল বিভাগ বা শিরোনাম লিখে অনুসন্ধান করলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সে বিষয়ে থাকা সব বইয়ের তালিকা ও তথ্য পেয়ে যাবেন।

এছাড়া এর মাধ্যমে গ্রন্থাগারে থাকা যেকোন বইয়ের নাম, লেখক, প্রকাশনী, এমনটি যে বিষয় সম্পর্কিত বই, সে বিষয় এবং প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বার কোড দিয়ে অনুসন্ধান করলেও বইটি সম্পর্কে যাবতীয় তথ্য তাৎক্ষণিক পাওয়া যাবে।

এ বিষয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু করা হয়েছে। এটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।’

ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence