মিডিয়া পার্টনার দ্যা ডেইলি ক্যাম্পাস
© টিডিসি ফটো
আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রোটারি এবং রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগভিত্তিক ক্যারিয়ার কর্মশালা ‘ক্যারিয়ার হ্যাকস’। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস।
কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন বহুজাতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার বাংলাদেশ’ এর উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের প্রাক্তন প্রধান রোটারিয়ান মুসলিম উদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্কিপার’ এর সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ।
আয়োজকরা জানান, এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইমেইল লেখা ও নৈতিকতা, পেশাদারিত্ব চর্চা, উপস্থিত বক্তৃতা ও ছাত্র জীবনের নানাদিক সম্পর্কে বাস্তব ধারণা ও সরাসরি অনুশীলনের সুযোগ পাবে। সেই সাথে দলীয় কার্যক্রম, বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারবে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার রেজিস্ট্রেশন শেষ হয় এবং অনলাইন আবেদন পত্র থেকে বাছাইকৃত অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৪ নম্বর রুমে অনুষ্ঠিত হবে।