চবিতে বঙ্গবন্ধু মার্কেটিং কাপের ফাইনাল ও পুরষ্কার বিতরণী

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪ PM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের উদ্যেগে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট কাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচ ও ২৪তম ব্যাচ। খেলায় সুপার ওভারে চ্যাম্পিয়ন হয় ২৪তম ব্যাচ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইরফানুল হক ইমন এবং ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন মাহামুদুল ইসলাম পল্লব।

পরে স্যার এ এফ রহমান হল মাঠে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন টিপু। তিনি বলেন, অনেকদিন পরে নিজের বিভাগের অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। নিজের বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করছে দেখে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছে যা অবর্ণনীয়।

বিভাগটির শিক্ষার্থী আশিক ই রাব্বানী কিসলু, রেজাউল করিম রকি এবং ফারহান ফারাবির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অধ্যাপক হোসেন শহিদ সোহরাওয়ার্দী, সহযোগী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক সালমা আকতার, প্রভাষক সৈকত দাস এবং ইমতিয়াজ উদ্দিন চৌধুরী।

টুর্ণামেন্টটির আহব্বায়ক ও বিভাগটির শিক্ষার্থী আরাফাত উদ্দীন মামুন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এমন একটা অনুষ্ঠান শুরু করে সঠিকভাবে শেষ করতে পারাই একটি বড় প্রাপ্তি।আমি চাই মার্কেটিং বিভাগের এই টুর্ণামেন্টের আয়োজন চলমান থাকবে।

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬