রাবি প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক বিপ্লব

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৩০তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক পদে দি ডেইলী ইন্ডাস্ট্রি এর বেলাল হোসাইন বিপ্লব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকরাম হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর) ও আসিফ হাসান রাজু (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক সোহানুর রহমান (স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ শাহিন আলম রোহান (দৈনিক গণকন্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সজল (দৈনিক ভোরের পাতা/সারাবাংলা.নেট), ক্রীড়া সম্পাদক এম আর মামুন (দৈনিক স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক সম্পা সরকার (রেডিও পদ্মা), কার্যনির্বাহী সদস্য- কামরুল হাসান অভি (রাজশাহী সংবাদ/বিডি২৪ লাইভ), আব্দুল্লাহ আল মামুন (ব্রেকিং নিউজ), তৌশিক তুহিন (দৈনিক বার্তা)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টাগণ যথাক্রমে অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মো. হাছনাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী, প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি দৈনিক যুগান্তর’র বিশ্বিবিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম শাহীন (দৈনিক মানবকন্ঠ), মিজানুর রহমান রানা (দৈনিক ইনকিলাব) ও ডেইলি অবজারভার প্রতিনিধি ও ২৮ তম কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি রবিউল ইসলাম তুষার প্রমুখ। পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি, সহ-সভাপতি ও কমিটির অন্যান্যরা।

নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬