জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে মানববন্ধন

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৯ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। মানববন্ধনে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানায়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক মিনা আল-আমীন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানি ও রাকিব মাহমুদ কালাম।

মিনা আল-আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হয় বেকার তৈরির কারখানা। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি বছরে ব্যয় মাত্র ৭৪১ টাকা যা দৈনিক দাঁড়ায় মাত্র ২.০৩টাকা। যেখানে একজন শিক্ষার্থী প্রতি বরাদ্দ ২টাকা সেখানে তাদের উন্নয়ন আশা করে করেন কিভাবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম শুভ, মো. রায়হান, আবু তালহা, রাবেয়া আক্তার, রুমা আক্তার সহ অনেকে। মানববন্ধন শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শরিফুল ইসলাম শুভকে আহবায়ক করে নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত হয়।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬