চবির ডিন নির্বাচন ১৬ ফেব্রুয়ারি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে চবির রেজিস্ট্রার ও রিটার্নিং অফিসারের কার্যালয়। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।

এছাড়া সুযোগ থাকছে অগ্রিম ভোট দেওয়ার। অগ্রিম ভোট অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চবির শিক্ষক সমিতির কার্যালয়ে। তবে অগ্রিম ভোট কেলব তারাই দিতে পারবেন যারা ভোটের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ছুটিতে থাকবেন। মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ২৯ জন প্রার্থী। প্রার্থীতা বহাল আছে ২২ জনের, বাদ গিয়েছেন ৭ জন।

চূড়ান্ত প্রার্থীরা হলেন,
কলা ও মানববিদ্যা অনুষদের ২ জন। ইসলামিক স্টাডিজ বিভাগের ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ ও বাংলা বিভাগের ড. মো. মহীবুল আজিজ।

বিজ্ঞান অনুষদের প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস ইন্সটিটিউটের ড. মো. আল আমিন, পদার্থবিদ্যা বিভাগের ড. মো. নাসিম হাসান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. শফিউল আলম, রসায়ন বিভাগের ড. মো. শামছু উদ্দিন আহমদ।

ব্যাবসায় প্রশাসন অনুষদ থেকে মনোনীত হয়েছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এস.এম. নছরুল কদির, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম. সালামত উল্ল্যা ভূঁইয়া, একই বিভাগের অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, ম্যানেজমেন্ট বিভাগের ড. মো. আব্দুল্লাহ মামুন।

সমাজবিজ্ঞান অনুষদের ১ জন হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

আইন অনুষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন প্রার্থী। আইন অনুষদের অধ্যাপক আবুল বশর মোহাম্মদ আবু নোমান ও সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা।

জীব বিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন ৪ জন। তারা হলেন, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ড. অলক পাল, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

ইঞ্জিনিয়ারিং অনুষদে মনোনয়ন পেয়েছেন ২ জন। দুইজন প্রার্থীই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। তারা হলেন, অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তাফা।

মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদে মনোনয়ন পেয়েছেন ২ জন। তারা হলেন, মেরিন সায়েন্সেস ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. এম. মারুফ হোসেন ও ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী।

একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬