চবিতে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪০ PM

© টিডিসি ফটো

‘আমি আছি এবং আমি থাকবো’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দেশব্যাপী ক্যান্সার সচেতনতামূলক’ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালি উদ্বোধন করেন এবং ভাষণ দেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আতিয়ার রহমান, চবি চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র‍্যালি আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান বিশ্বে ক্যান্সার একটি মারাত্মক সমস্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নাই। সুশৃংখল জীবন-যাপন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ রোগের আক্রমন থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। মাননীয় উপাচার্য বিশ্ব ক্যান্সার দিবসে আয়োজিত এ ধরণের কার্যক্রম জনসাধারণের মাধ্যমে ক্যান্সার বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যালি শেষে বেলা ১১ টায় চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত বিভাগে ‘দেশব্যাপি ক্যান্সার সচেতনতামূলক’ সেমিনার অনুষ্ঠিত হয়।

এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬