বেরোবি প্রথম বর্ষে শেষ তালিকার ভর্তি ১২ ফেব্রুয়ারি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৫ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নতক (সম্মান) প্রথম বর্ষের চলমান ভর্তি প্রক্রিয়ার শেষ তালিকা প্রকাশ হবে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) এবং উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে আজ সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১১ম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd এর মাধ্যমে জানা যাবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬