তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা চুক্তি

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০ PM
সমঝোতা চুক্তি অনুষ্ঠান

সমঝোতা চুক্তি অনুষ্ঠান © টিডিসি ফটো

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পক্ষ থেকে স্বাক্ষরিত এ চুক্তির কপি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট হস্তান্তর করা হয়।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ জানান, এ চুক্তির মাধ্যমে ইবির ১৩টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কাফকাস বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

এছাড়া কাফকাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও ইবিতে এসে পড়াশুনার সুযোগ পাবেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি করতে পারবেন।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘চুক্তিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। যা ইবিকে আন্তর্জাতিকীকরণের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence