যথাযোগ্য মর্যাদায় জবিতে সরস্বতী পূজা উদযাপন

৩০ জানুয়ারি ২০২০, ১০:১৫ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে এবং জবি প্রশাসনের সহযোগিতায় এ পূজার আয়োজন করা হয়। এবারের পূজায় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পূজামণ্ডপসমূহ পরিদর্শন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় এবারও পূজা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও সরস্বতী পূজা উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্যের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, পদ ১৪৫৫, আব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬