ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন

৩০ জানুয়ারি ২০২০, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন - ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে সম্মেলনটি আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ । সম্মেলনে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: হাসানুজ্জামান সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্টার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মু্হসিন উদ্দীন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল ও ড. হাফিজ আশরাফুল হক সহ প্রমুখ।

সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ইউজিসি থেকে সম্বনিত প্রজ্ঞাপন দিলে আপনাদের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলকর। মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার আয়োজনের আহ্বান করেন তিনি।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজেদের অধিকার ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য ঐক্যবদ্ধতার উপর গুরুত্বারোপ করেন।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬