বঙ্গবন্ধুর সমাধিতে ইবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের শ্রদ্ধাঞ্জলী

৩০ জানুয়ারি ২০২০, ০৮:০৫ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বঙ্গবন্ধু পরিষদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুংগীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংঠনটির একাংশের নেতাকর্মীরা।

এসময় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে এসময় প্রায় ৬০ জন শিক্ষক ও ১২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সবার অংশগ্রহণ ছিল সন্তোষজনক।’

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close