বিদ্যার দেবীকে সন্তুষ্ট করতে জগন্নাথ হলে শিক্ষার্থীদের ঢল

৩০ জানুয়ারি ২০২০, ০২:২৯ PM

© ফাইল ফটো

বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে আজ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের জগন্নাথ হলে সনাতন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের ঢল নেমেছে। শুধু তাই নয়, অন্য ধর্মের শিক্ষার্থীরাও গেছেন জগন্নাথ হলে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন আরাধনা করতে কিংবা পূজার আনুষ্ঠানিকতা দেখতে। সন্ধ্যায় জন সমাগম আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়েছে। ১০টা ১ মিনিটে অঞ্জলি প্রদান করা শেষ হয়।

আগামীকাল ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জগন্নাথ হলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়ায় সন্ধ্যা ৬ টা ১ মিনিটে আরতির আয়োজন করা হবে।

এদিকে হিন্দু ধর্মের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হল ছাড়াও ছাত্রীদের জন্য রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হলেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সরস্বতীর পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেছেন, সরস্বতী পূজা উপলক্ষে হলের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে পূজার প্রস্তুতি নিয়েছে। হলের খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদভিত্তিক ৭০টি পূজা মণ্ডপ তৈরি করেছে। গত বছর ছিল ৬৭ টি। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে হলের পুকুরের মাঝে তৈরি করা হয়েছে দেবী সরস্বতীর প্রতিমা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানান অধ্যাপক মিহির লাল।

 

 

 

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬