চবির তিন অপ্রীতিকর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন

২৯ জানুয়ারি ২০২০, ১০:৫৯ AM

পৃথক তিন অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সভায় এ কমিটিগুলো গঠন করা হয়।

ঘটনাগুলোর মধ্যে গত ১৩ জানুয়ারি মেয়েদের আবাসিক প্রীতিলতা হলের একটি কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর মুহাম্মাদ ইয়াকুবকে প্রধান প্রধান করে কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা ও প্রীতিলতা হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. শ্রীকান্ত চৌধুরী।

এছাড়া ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ ও এএইচএম জিয়াউল ইসলামকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

পাশাপাশি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও আরএস গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনা তদন্তে সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব ও রিফাত রহমানকে সদস্য করে পৃথম কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চবির প্রক্টর এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence