গাঁজা সেবনকালে ইবি কর্মচারী আটক

২৭ জানুয়ারি ২০২০, ১০:১২ PM
আটক জাকির হোসেন

আটক জাকির হোসেন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন অফিসের এক কর্মচারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে ইবি থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকির হোসেন নামের ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের গাড়ীর হেলপার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, গাঁজা সেবন অবস্থায় তাকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘আমি তার আটকের বিষয়টি শুনেছি। বর্তমানে সে পুলিশি হেফাজতে আছে।’

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close