সাইকেল চুরি করে ১৬০০ টাকায় বিক্রি করে দিলেন ছাত্রলীগ কর্মী

২৭ জানুয়ারি ২০২০, ১২:২২ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ্ হল থেকে একটি সাইকেল চুরি হওয়ার পর ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক এর সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে হল প্রশাসন। শনিবার (২৫ জানুয়ারি)  দুপুরে মাদার বখশ হলের ১০২ নম্বর কক্ষের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল রহমান তারেকের সাইকেলটি চুরি হয়।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হলের অনাবাসিক শিক্ষার্থী হলেও ২১৭ নম্বর কক্ষে থাকেন তিনি। চুরির  ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করেন তারেক।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ জানুয়ারি) রাতে সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে হল প্রশাসন। হল প্রশাসন সূত্রে জানা গেছে, শিমুল আহমেদ নামে এক বহিরাগত বিশ্ববিদ্যালয় কাছের মেহেরচন্ডী নামক স্থানের বাসিন্দা সাইকেলটি চুরি করেন। 

এরপরই অভিযুক্ত চোরকে মতিহার থানা পুলিশের হাতে তুলে দেয় হল প্রশাসন। ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ৫৭মিনিটের দিকে বিজয় ও শিমুল হলের ফটক দিয়ে প্রবেশ করেন। এরপর দুজনে একসঙ্গে হেঁটে ওয়াশরুমে যায়। এর এক মিনিট পরে ওয়াশরুম থেকে ফিরে ১০২ নম্বর কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় সাইকেলটি দেখিয়ে দেয় বিজয়।

দুপুর ১টা ১মিনিট ৪৭ সেকেন্ডের দিকে ফের চোরের সঙ্গে দেখা যায় ছাত্রলীগ কর্মী বিজয়কে। তারা দুজনে হলে প্রবেশ করে। বিজয় হলের গেস্টরুমে প্রবেশ করলে শিমুল সাইকেলে চড়ে বসে এবং চালিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে যায়। আটক শিমুলকে জিজ্ঞাসাবাদের পর বিজয়ের চুরির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেছেন।

হলের আবাসিক শিক্ষক কাজী জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বহিরাগত শিমুলকে নিয়ে বিজয় কৃষ্ণ বণিক সাইকেলটি চুরি করে। পরে সাইকেলটিকে এক হাজার ৬০০ টাকায় বিক্রয় করেছে বলে স্বীকার করেছে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬