ধর্ষণ ঠেকাতে জাবি শিক্ষার্থীর তৈরী অ্যাপ ‘অ্যালাই’

২৭ জানুয়ারি ২০২০, ০৮:৩১ AM

© সংগৃহীত

ধর্ষণ ঠেকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৬তম ব্যাচের তিন শিক্ষার্থীর তৈরী অ্যাপ ‘অ্যালাই’। নারীদের সুরক্ষা দিতেই এই অ্যাপ ‘অ্যালাই’ তৈরী করেছেন তারা। রোববার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সফটওয়্যার প্রদর্শনী প্রতিযোগিতায় এ অ্যাপটি প্রদর্শন করা হয়।

২২ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘আইআইটি অ্যাড্রয়েট’ দলের তৈরি এ অ্যাপটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জাবির আইআইটি ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাহীন বাশার প্রতিযোগিতায় দলের নেতৃত্ব দেন। দলের অপর সদস্যরা হলেন, আইআইটি ৪৬তম ব্যাচের মেহেদী হাসান রুম্মান এবং ৪৭তম ব্যাচের শাহরিয়ার ইসলাম হিমেল।

অ্যাপের কার্যকারিতা সম্পর্কে দলনেতা শাহীন বাশার জানান, অ্যাপটির বিপদ সতর্কতা (ডেইনজার মোড) চালু করে ব্যবহারকারী যদি কোনো অপরিচিত জায়গা দিয়ে যান, তখন কোনো প্রকার অস্বাভাবিক শব্দ বা সাহায্যের বার্তা শুনলে অ্যাপটি থেকে সরাসরি বিশ্বস্ত নাম্বারে ফোন বা ম্যাসেজ অথবা ইমেইলে বার্তা চলে যাবে।

তিনি আরো জানান, ব্যবহারকারীর মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীর লোকেশন শেয়ার করা যাবে, যাতে তার বিশ্বস্ত ব্যক্তি ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অ্যাপে গোপনে রেকর্ড করা ও ছবি তোলার সুযোগ আছে।

জাবির এ শিক্ষার্থী আরো জানান, এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী নিকটবর্তী পুলিশ অথবা র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া কাছাকাছি থাকা পুলিশ ও র‌্যাবের মোবাইল নাম্বার ও লোকেশন জানতে পারবেন। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল দেয়া ও অ্যাম্বুলেন্স ম্যানেজ করা এবং রক্ত দাতা খুঁজে পেতে এ অ্যাপটি ব্যবহারকারীকে সাহায্য করবে।

গুগলের প্লে স্টোরে ২১ ফেব্রুয়ারি থেকে অ্যাপটি পাওয়া যাবে বলে জানান শাহীন বাশার।

এর আগেও শাহীন বাশার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহণ সেবা সহজ করতে JU Transport নামের একটি অ্যাপ তৈরি করেছিলেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বাসের অবস্থান সম্পর্কে জানতে পারতেন।

সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081