নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইবি ক্যাম্পাস

২৬ জানুয়ারি ২০২০, ০৫:১৭ PM

© টিডিসি ফটো

সাধারণত প্রত্যেক শিক্ষার্থীর জীবনে স্বপ্ন থাকে উচ্চশিক্ষা গ্রহণের মধ্যদিয়ে নিজেকে মানবসম্পদে রূপান্তরিত করে দেশ সেবায় নিয়োজিত করা। শিক্ষার মূল উদ্দেশ্যই হলো এমনটি। আর এই স্বপ্ন পূরণের অন্যতম সারথী হলো বিশ্ববিদ্যালয়গুলো। তাই স্বপ্ন পূরণে একবুক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাজীবন শুরু করেন শিক্ষার্থীরা।

আজ রোববার (২৬ জানুয়ারি) এমনই একটি দিন ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। শিক্ষার্থীদের কাঙ্খিত স্বপ্ন পূরণে এ দিন থেকে শুরু হয়েছে নবীনদের ক্লাস।

বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তাই নবীনদের বরণে ছিলো ব্যাপক আয়োজন। বিশেষ করে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করানোর মধ্যদিয়ে নবীনদেরকে বরণ করে নেয় প্রায় প্রতিটি বিভাগ। বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথকভাবে নবীনদেরকে বরণ করে নেয়।

এদিকে নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গন। স্বপ্ন পূরণের সারথী হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বাসিত তারা। এ বিষয়ে তাদের স্বপ্ন ও অনুভূতির কথা জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী নাঈম হাসান বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আজ ওরিয়েন্টেশন ক্লাস করতে পেরে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী ফারহানা জুঁই বলেন, ‘আমাদের শিক্ষক ও বড় ভাইয়া-আপুরা যেভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন, তা সত্যি অসাধারণ। নিজের একান্ত প্রচেষ্টা ও সবার সহযোগীতায় পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইবি

একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৪ থেকে ৬ নভেম্বর। এবছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫টি আসনে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা।

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় জানিয়ে ব্যাখ্যা দিল পুলিশ
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence