পরীক্ষায় অসদুপায়ের দায়ে ২২ শিক্ষার্থীর কোর্স বাতিল

২৬ জানুয়ারি ২০২০, ০৫:১৪ PM

© ফাইল ফটো

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন বিভাগের এ ২২ শিক্ষার্থীর মধ্যে ১ জনের দুই শিক্ষাবর্ষ, ৩ জনের এক শিক্ষাবর্ষ, ৬ জনের এক সেমিস্টার এবং ১২জনের একটি করে কোর্স বাতিল করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।

শাস্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীর মধ্যে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ১১জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ জন করে এবং আইন বিভাগ ও ইইই বিভাগের ১ জন করে।

এ বিষয়ে তিনি জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শৃঙ্খলা কমিটি ২২ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সভায় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে, রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence